মুহাম্মদ রুহুল আমীন নগরী ,মেলা থেকে : বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার বলেছেন, কম্পিউটার ও ইন্টারনেট সেবার কারনে দেশ তথ্য প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। দেশে আগামী কয়েক বছরের মধ্যে কাগজ কলম ভিত্তিক শিক্ষা ব্যাবস্থা থাকবেনা। তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষা দেয়া হবে। সিলেট জেলা প্রশাসনের উদ্দোগ্যে ৪ দিনব্যাপী ডিজিটাল মেলার ১ম দিনে ডিজিটাল বাংলাদেশ প্রাপ্তি ও চ্যালেজ্ শীর্ষক সেমিনারে ডিজিটাল বাংলাদেশের ধারণার ব্যাখ্যা দিতে ভিডিও চিত্র দেখান বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার। সিলেটের জেলা প্রশাসক খান মো. বিলালের সভাপতিত্বে নগরীর মোহাম্মদ আলী জিমনেসিয়াম হলে এই মেলার আনুষ্ঠানিক উদ্বো্ধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব এসএম আশফাক হোসেন, এসএমপি’র কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া, সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বক্তব্য রাখেন । সেমিনারে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন। Continue reading
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর মানব বন্ধন অনুষ্ঠিত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের ওপর হামলা এবং সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট (ওজাস) এর উদ্দোগে বুধবার সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে ওজাস সভাপতি ও দৈনিক সিলেট ডট কম এর সম্পাদক কবি মুহিত চৌধুরী , বলেন সন্ত্রাসীদের পাশাপাশী পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা করছে, যা কোন সভ্যসমাজে কাম্য নয়। তিনি অবিরম্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের ওপর হামলা কারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী Continue reading
সাংবাদিক র্নিযাতন : পুলিশের উন্মাদনা বন্ধ করুন
মুহাম্মদ রুহুল আমীন নগরী: বিচার বিভাগ ও পুলিশি ভ’মিকার ওপর ন্যায়বিচার র্নিভরশীল থাকলেও র্দুভাগ্যক্রমে আজ এ দুটি সেক্টরই দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছে। ফলে সাধারণমানুষ থেকে নিয়ে জাতির বিবেক বলে পরিচিত সাংবাদিকদের কারোই জান মালের নিরাপত্তা নেই। এই নিরাপত্তা বিধানকরা রাষ্ট্রের দায়িত্ব হলেও সরকার র্ব্যথতারই Continue reading
আমাদের বিচার ব্যবস্থা ও ইসলামের র্নিদেশনা
মুহাম্মদ রুহুল আমীন নগরী
মানুষকে আল্লাহ তায়ালা আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেছেন। মানুষকে যেভাবে বিবেক বুদ্ধি , ন্যায় অন্যায় উপলদ্ধি করার যোগ্যতা দেয়া হয়েছে,তা অন্য কোন সৃষ্টির নেই। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই ইবাদাত করার জন্য। মানুষের কল্যাণ করা , ন্যায়ের পক্ষে অবস্থান নেয়া ও অন্যায়ের প্রতিবাদ করা ইবাদাতের মধ্যে গন্য। দুই জনের মধ্যে বিবাদ সুষ্টি হলে তা ন্যায় সঙ্গত ও শান্তিপুর্ণ নিষ্পত্তি করে দেয়া মুমিনের আলামত। যারা সত্যবাদী ও সঠিক বিচারর্কায সম্পাদন করেন, আল্লাহপাক তাদেরকে ভাল বাসেন। হাদীস শরীফের ভাষ্যানুযায়ী হাশরের ময়দানে ৭ শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবেন, তন্মধ্যে ন্যায়পরায়ন বিচারক রয়েছেন। সেই কঠিন বিচারের দিন আল্লাহর আদালতে বিশেষ সম্মানের অধিকারী (আরশের ছায়াতলে আশ্রয়ী) হতে হলে স্বজন প্রীতি,দলীয় করণের উর্ধ্বে উঠে দুনিয়াতে এর সঠিক বাস্তবায়ন করতে হবে। একদা রাসূল (সা.) ‘র নিকট এক ইহুদী জনৈক সাহাবীর বিরোদ্ধে অভিযোগ নিয়ে আসলেন। তখন সঠিক তদন্ত পূর্বক মহানবী (সা.) যে রায় দিয়েছেন সেটা ইহুদি Continue reading
ভারতে নারীদের জিন্স, টি-শার্ট নিষিদ্ধ :: নারীর পর্দা প্রসংগে ইসলামের নির্দেশনা
মুহাম্মদ রুহুল আমীন নগরী : ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম । বিশ্বমানবতার কল্যানে যুগে যুগে মানুষকে সঠিক পথের সন্ধানের জন্য অসংখ্য নবী রাসুলের আগমন। সর্বশেষে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে পৃথিবীতে পাঠানো হয়েছে। তিনি অন্ধকার যুগে আলোর প্রদীপ জ্বালিয়েছেন। যারাই তাঁর দেখানো পথও মত অনুসরণ করেছেন বা করবেন তারাই সফল কাম। যারা কোরআন-সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবেন তারাই দুনিয়া আখেরাতে শান্তি ও মুক্তি পেতে পারেন। মানুষ সামাজিক জীব। সুস্থসমাজ বদ্ধ জীবন যাপনের জন্য ইসলামের নির্দেশনাই প্রকৃত কল্যান কর। আদিকাল থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দুটি স্তর বিন্নাস করেছেন। তা হলো পুরুষ ও নারী। প্রথম পুরুষ পরে নারীর সৃষ্টি। নারীর গর্ভে মানুষের জন্ম হয়, এটা পৃথিবীর স্বাভাবিক নিয়ম হলেও আদিতে পুরুষের পাজর থেকেই নারীর সৃষ্টি, মানব জাতির আদি পিতা হযরত আদম আ. এর অঙগ Continue reading
২০ মে ৭ তম ওফাত দিবস
ইসলামী আন্দোলনের সিপাহ সালার
মাওলানা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রহ.
মুহাম্মদ রুহুল আমীন নগরী
মাওলানা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী (রহ.) এক জন দেশ প্রেমিক, বাতিলের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলনের সিপাহ সালার। প্রখ্যাত আলেমে দ্বীন, বহুগ্রন্থ প্রণেতা ,মাসিক আল ফারুক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও জামেয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া বিশ্বনাথ এর প্রতিষ্ঠাতা মুহতামিম এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি শায়খে বিশ্বনাথী আজ আমাদের মধ্যে নেই। তিনি ২০০৫ সালের ২০ মে ইন্তেকাল করেন। মরহুম মাওলানা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রহ. ১৪ই অগ্রহায়ন ১৩৩৩ বাংলা মোতাবেক ১৯২৮ ঈসায়ী সালে বিশ্বনাথ থানার গড়গাঁও গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মুন্সি মোহাম্মাদ জাওয়াদ উল্লাহ তালুকদার ও মাতা মহিয়সী মোছা: হাবীবুন্নেছা ওরফে জয়তুন বিবি। তিনি গ্রামেই প্রাথমিক ধর্মীয় শিক্ষা লাভ করেন। ৭ বছর বয়সে বিশ্বনাথ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন এবং Continue reading
কওমি কমিশনে আল্লামা শফির অনুমোদন নিয়ে বিভ্রান্তি
কওমি মাদরাসা সনদের সরকারি স্বীকৃতির লক্ষ্যে সদ্য গঠিত কমিশনের চেয়ারম্যান আল্লামা আহমদ শফির অনুমোদন নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা বলছেন, গত ২৫ এপ্রিল আল্লামা শফি নিজেই দায়িত্বভার গ্রহণ করে তার স্বাক্ষরসহ প্রতিলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। অপরদিকে, বেফাক ও কমিশন বিরোধীরা দাবি করছেন আল্লামা শফি অনুমোদন দেননি। আর দিলেও এটা তিনি সজ্ঞানে দেননি। তাদের দাবি, আহমদ শফি বার্ধ্যক্যের কারণে অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে আশেপাশের লোকদের দ্বারা বিভ্রান্ত হন। Continue reading সিলেটে পিএইচ পি ইসপাত সেরা ক্বোরআনে হাফিজ চুড়ান্ত বাছাইর্পবে ইয়েস র্কাড পেয়েছে একই প্রতিষ্ঠানের ৩ জন
পি এইচ পি ইসপাত কোরআনের আলো- প্রতিভার সন্ধানে ২০১২ প্রতিযোগিতায় সেরা ক্বোরআনে হাফিজ বাছাইয়ে চুড়ান্ত পর্বের জন্য ইয়েস র্কাড পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ছাতক উপজেলার বাদে ঝিগলী দারুল ক্বোরআন হাফিজিয়া মাদ্রাসা। জানাগেছে, গত শনিবার নগরীর করিম উল্লাহ মার্কেটের ৬ষ্ট তলায় অনুষ্ঠিত পি এইচ পি ইসপাত কোরআনের আলো- প্রতিভার সন্ধানে হিফজুল কোরআন প্রতিযোগিতায় সিলেটে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছে একই মাদ্রাসার ৩ বালক। নামীধামী প্রতিষ্ঠান থেকে আগত প্রায় শতাধিক প্রতিযোগিকে পিছনে ফেলে পল্লীগায়েঁর একটি ছোট্র মাদ্রাসার ছাত্রদের এই সাফল্য সত্যিই অনন্দের ব্যাপার। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হাফিজ আবু সুফিয়ান (১৩)। Continue reading
জামেয়া হাসনাবাদ এর মুহতামিম ও শায়খুল হাদীস
সিলেট অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, ছাতকের কৃতি সন্তান, জামেয়া ইসলামিয়া আরাবিয়া দারুল হাদীস হাসনাবাদ এর মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা শায়খ আব্দুল হান্নান আর নেই। তিনি গত ৩ রা মে ২০১২ ঈসায়ী মোতাবেক ৩০ বৈশাখ ১৪১৯ বাংলা, ১১ জমাদিউস সানি ১৪৩৩ হিজরী রোজ-বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার সকাল সাড়ে দশঘটিকায় মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতিতে নামাজে জানাযায় ইমামতি করেন, Continue reading
আযাদ দ্বীনি এদারার সভাপতি মাওলানা হোসাইন আহমদ বারকুটি অসুস্থ : দোয়া কামনা
বৃহত্তর সিলেটের প্রবীণ শায়খুল হাদীস ও কওমী মাদরাসা শিক্ষা বোর্ড আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের সভাপতি, প্রখ্যাত আলেমে দ্বীন, শায়খুল হাদীস মাওলানা হোসাইন আহমদ বারকুটি শারীরিক ভাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সিলেটের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তার অশুরোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করাহয়। এদিকে শুক্রবার রাতে শহরতলীর মেজরটিলাস্থ শ্যামলী আ/ এ মাদানী মহলে মাওলানা বারকুটির সুস্থ্যতা কামনা করে তেলাওয়াতে কোরআন ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন, সৈয়দপুর আলিয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ জমিয়তের প্রবীণ নেতা মাওলানা সৈয়দ আব্দুন নূর। মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মুহাম্মদ রুহুল আমীন নগরী, মুজিবুর রহমান নানু মিয়া, হাফিজ সৈয়দ নাদি আহমদ, বাহুবলের Continue reading


